ফলে খাদ্যপণ্য, জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপণ্যের মোড়ক বা প্যাকেজিং তৈরি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে প্লাস্টিক তৈরির কাঁচামাল ‘ন্যাপথা’-র দাম এশিয়ায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফলে ব্যাগ, কনটেইনার, কাপ ও চামচের মতো প্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশচুম্বী। ন্যাপথা একটি খনিজ উপাদান, যা দিয়ে সেমিকন্ডাক্টর তৈরির রাসায়নিক ও প্লাস্টিকের কাঁচামাল ইথিলিন ও প্রপিলিন তৈরি হয়। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ায় ন্যাপথার সংকট দেখা দিয়েছে। খবর এফটি