ভিয়েতনামে প্রায় দুই বছরের সর্বনিম্নে কফির মূল্য

অনুকূল আবহাওয়ার প্রভাবে ভিয়েতনামে কফির ফলন বেড়েছে। সরবরাহ বৃদ্ধির কারণে দেশটিতে প্রায় দুই বছরের সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম।

অনুকূল আবহাওয়ার প্রভাবে ভিয়েতনামে কফির ফলন বেড়েছে। সরবরাহ বৃদ্ধির কারণে দেশটিতে প্রায় দুই বছরের সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম।

দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশটির সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে গত সপ্তাহে কৃষকরা প্রতি কেজি কফি বিন বিক্রি করছেন ৮৮ হাজার ৭০০ থেকে ৯০ হাজার ডংয়ে (প্রায় ৩ ডলার ৩৭ সেন্ট থেকে ৩ ডলার ৪২ সেন্টে)। এটি আগের সপ্তাহের কেজিপ্রতি ১ লাখ ১ হাজার ৩০০ থেকে ১ লাখ ২ হাজার ডংয়ের তুলনায় কম।

একজন ব্যবসায়ী বলেন, ‘কৃষকরা ফসল সংগ্রহের কাজ শুরু করেছেন। তবে সে অনুযায়ী চাহিদা কম। এ কারণে দাম কমে এসেছে।’

ইন্দোনেশিয়ার সুমাত্রায় গত সপ্তাহে রোবাস্তা কফি জানুয়ারির চুক্তির তুলনায় ১২০ ডলার সংযোজিত মূল্যে বিক্রি হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২০৯ ডলার।

ইন্দোনেশিয়ার ওয়েস্ট লাম্পুংর এক কৃষকরা জানিয়েছেন, চলমান বৃষ্টির কারণে হুমকির মুখে পড়তে পারে কফি গাছের বৃদ্ধি। এছাড়া এ আবহাওয়ার প্রভাবে আগস্টের ফলনও ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্য এক কৃষক জানিয়েছেন, আগামী বছর কফির ফলন কমতে পারে ৩০-৪০ শতাংশ।

আরও