আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১২১ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের চেয়ে বেড়ে ১৯ কোটি ৪৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৩ টাকা ৯ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২১ টাকা ৯০ পয়সা।
লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০৭ কোটি ২৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০। এর ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৮ শতাংশ শেয়ার রয়েছে।