ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ মার্কিন শুল্ক

ব্রাজিল থেকে আমদানীকৃত অধিকাংশ পণ্যের ওপর ২৫ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

২২ জুলাই থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। ব্রাজিলের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডয়চে ভেলে। ইউএসটিআরের দাবি, ডিজিটাল বাণিজ্য থেকে শুরু করে অবৈধ বন উজাড়ের মতো নানা বিষয়ে ব্রাজিলের ‘অন্যায্য’ বাণিজ্যিক নীতির কারণে শুল্কের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে ব্রাজিলের চিনি, কৃষিপণ্য তৈরির যন্ত্রপাতি, পোশাক, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাগজ ও ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অন্যদিকে শুল্কমুক্ত পণ্যের তালিকায় রয়েছে গরুর মাংস, কফি, খনিজ ধাতু, জ্বালানি পণ্য, উড়োজাহাজ ও এর যন্ত্রাংশ, জৈব মধু ও পিগ আয়রন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, একতরফা শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই। এর জবাবে ব্রাজিলের পক্ষ থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মাধ্যমে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

আরও