আরএ স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকা সংগ্রহ করবে কমিউনিটি ব্যাংক

আরএ স্পিনিং মিলস লিমিটেড ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের জন্য সিন্ডিকেটেড ফাইন্যান্সিং কাঠামোর আওতায় ৬৫০ কোটি টাকা সংগ্রহ করবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত আরএ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হায়দারের সঙ্গে ম্যান্ডেট চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন।

কমিউনিটি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ব্যবস্থার আওতায় ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট ফ্যাসিলিটি অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে সিন্ডিকেশন প্রক্রিয়া সমন্বয় এবং অংশগ্রহণকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহে ভূমিকা রাখবে কমিউনিটি ব্যাংক।

কমিউনিটি ব্যাংক বলছে, এ অর্থায়ন আরএ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবসা সম্প্রসারণ এবং কার্যক্রমের উৎকর্ষ বজায় রাখতে সহায়তা করবে। প্রতিষ্ঠান দুটি অত্যাধুনিক ইউরোপীয় উৎপাদন যন্ত্রপাতি, জ্বালানিসাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং টেকসই উৎপাদন মানদণ্ড অনুসরণের জন্য এরই মধ্যে সুপরিচিত। পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতির অংশ হিসেবে পোশাক খাতের প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ ব্যাংক সমর্থিত টেকসই অর্থায়ন সুবিধাও গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানি দুটির পরিচালক রুবায়েত হায়দার এবং কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও