ভিসা ইনফিনিট ডেবিট কার্ড চালু করল ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তার রিটেইল পোর্টফোলিওর প্রায়োরিটি গ্রাহকদের জন্য ভিসার সহযোগিতায় ‘ইবিএল-ভিসা ইনফিনিট ডেবিট কার্ড’ চালু করেছে।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার; ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান আহসান উল্লাহ চৌধুরী; কার্ডস বিভাগের প্রধান তাসনিম হোসেন; লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান শারমিন আতিক; প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং প্রধান তানজেরি হক এবং রিটেইল অ্যালায়েন্স প্রধান ফারজানা কাদের উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ভিসার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং হেড অব প্রডাক্টস তৌফিক ইমাম।

ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উন্নত ইএমভি চিপ প্রযুক্তি সংবলিত এ ডুয়াল কারেন্সি কার্ডটি উন্নত নিরাপত্তা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এবং দেশ-বিদেশে দৈনন্দিন সহজ লেনদেনের সুবিধা নিশ্চিত করবে। প্রায়োরিটি গ্রাহকদের জীবনধারা ও ভ্রমণ চাহিদাকে বিবেচনায় রেখে তৈরি কার্ডটি ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন প্রিমিয়াম সুবিধাও প্রদান করবে।

ইবিএল বলছে, ইবিএল-ভিসা ইনফিনিট ডেবিট কার্ডধারীরা বছরে ১২ বার বিনামূল্যে বিদেশে বিমানবন্দর লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইবিএল স্কাইলাউঞ্জ যতবার প্রয়োজন ততবার ব্যবহার করা যাবে। প্রতিবার একজন অতিথি এবং ১২ বছরের কম বয়সী দুই শিশুকেও সঙ্গে নেয়া যাবে। এছাড়া নির্বাচিত গ্রোসারি, ফুয়েল স্টেশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল ও ট্রাভেল আউটলেটে ব্যবহারের জন্য গ্রাহকরা ১০ হাজার টাকা মূল্যের ওয়েলকাম ভাউচার পাবেন। তবে কার্ডটির কোনো ইস্যু বা বার্ষিক ও নবায়ন ফি রাখা হয়নি।

আরও