মূল্যবৃদ্ধি নিয়ে সতর্কতার পর ওয়ালমার্টকে হুঁশিয়ারি ট্রাম্পের

খুচরা বিক্রেতা জায়ান্ট ওয়ালমার্টের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খুচরা বিক্রেতা জায়ান্ট ওয়ালমার্টের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ প্রতিষ্ঠানটি বলেছে, শুল্কের কারণে কলা থেকে শুরু করে শিশুদের কার সিট পর্যন্ত অনেক পণ্যের দাম বাড়তে পারে। এর জবাবে ট্রাম্প বলছেন, শুল্কের বাড়তি খরচ প্রতিষ্ঠানটিকেই বহন করতে হবে, মূল্যবৃদ্ধির দায় ক্রেতার ওপর চাপিয়ে দেয়া যাবে না। আমদানিতে শুল্ক বৃদ্ধি করলেও ট্রাম্প বলে আসছেন, এ খরচ বিদেশী রফতানিকারকরাই দেবে এবং দেশীয় খুচরা বিক্রেতা ও গাড়ি প্রস্তুতকারকরা এ ব্যয় নিজেদের কাঁধে নেবে। কিন্তু বেশির ভাগ অর্থনৈতিক বিশ্লেষণের মতে, ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দেবে। খবর ও ছবি এপি

আরও