সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন কোম্পানির ৯২.৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রতিষ্ঠানটি ৯২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৯০০ কোটি সিগারেট স্টিক উৎপাদন করবে। এতে ১২৭ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে গতকাল ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (প্রকৌশল এবং বিনিয়োগ উন্নয়ন—অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন ও অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক টে ইয়ং শেং এডউইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজা নির্বাহী চেয়ারম্যান অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং এলিড টোব্যাকো কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও