সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, এমবিএ প্রোগ্রামের পরিচালক ড. নিসার আহমেদ এবং পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার প্রেসিডেন্ট আনেশা আহমেদসহ পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি, ঊধ্বর্তন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় এআইইউবির ব্যবসায় প্রশাসন অনুষদ এবং পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ সহযোগিতায় পারস্পরিক উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ভিত্তিক লক্ষ্যগুলো বাস্তবায়নে অবদান রাখবে।