যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল

যুক্তরাষ্ট্রে আরো ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল।

যুক্তরাষ্ট্রে আরো ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল। এতে আগামী চার বছরে কোম্পানিটির মোট বিনিয়োগ প্রতিশ্রুতি দাঁড়াল ৬০ হাজার কোটি ডলারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পদক্ষেপটি অ্যাপলকে যুক্তরাষ্ট্রে আইফোন তৈরির পথে এগিয়ে রাখবে। তবে চূড়ান্ত সংযোজন এখনই দেশে আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। বিশ্লেষকদের মতে, অ্যাপলের এ বিনিয়োগ সাধারণ ব্যয়েরই অংশ। মে মাসে ট্রাম্প অ্যাপলকে ২৫ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন, যা পরে শিথিল করা হয়। খবর ও ছবি রয়টার্স

আরও