ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এজিএমে ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। কোম্পানিটির চেয়ারম্যান ড. খন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল ইসলাম, কোম্পানি সচিব মো. সরোয়ার কামালসহ কোম্পানির পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও