পাঠকের এআই-নির্ভরতা বাড়ায় সাংবাদিক ছাঁটাই করছে ‘রিচ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কারণে ওয়েবসাইটগুলোয় পাঠকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেইলি মিরর ও ডেইলি এক্সপ্রেসের প্রকাশক প্রতিষ্ঠান রিচ ২২০ জন সংবাদকর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কারণে ওয়েবসাইটগুলোয় পাঠকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগল সার্চে এআই সংক্ষেপ বা সারাংশ যুক্ত হওয়ায় পাঠকদের মূল খবরের লিংকে ক্লিক করার প্রয়োজন কম পড়ছে। ফলে বছরভিত্তিক হিসেবে গুগল থেকে আসা রিডার ট্রাফিক প্রায় ৪৬ শতাংশ কমে গেছে। সংবাদ পড়ার এ ধরন পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতেই রিচ সম্পাদনা বিভাগে কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি তিনটি অনলাইন নিউজ পোর্টাল—কেন্টলাইভ, অ্যাবারডিনলাইভ ও গালওয়েবিও সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। খবর দ্য গার্ডিয়ান

আরও