এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সমাবর্তন অনুষ্ঠিত

খান মো. আক্তারুজ্জামান বলেন, কোরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে নৈতিকতা ও মানবিকতাসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। কোরআনের শিক্ষা ও আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষার সমন্বয়ে এভেরোজ দেশে স্বতন্ত্র শিক্ষার ধারা তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজধানীর লালমাটিয়ায় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ হিফজ ও ও/এ লেভেল সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা ৫৪ শিক্ষার্থী এবং ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণ ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

সম্প্রতি রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলের অডিটোরিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এতে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ফাউন্ডিং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।

সভাপতির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান বলেন, কোরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে নৈতিকতা ও মানবিকতাসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। কোরআনের শিক্ষা ও আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষার সমন্বয়ে এভেরোজ দেশে স্বতন্ত্র শিক্ষার ধারা তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির ও-লেভেল ও এ-লেভেলের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট ও কান্ট্রি হাইয়েস্টসহ বিভিন্ন অর্জন শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে।

খান মো. আক্তারুজ্জামান আরো বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রায় ১ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে রাজধানীর বনশ্রীতে নতুন শাখা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি লালমাটিয়ায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী বলেন, হিফজুল কোরআন, ইসলামিক স্টাডিজ, ইংরেজি মাধ্যমের ও-লেভেল ও এ-লেভেলের পাশাপাশি আরবি ভাষা শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের ইসলামী ও বুদ্ধিবৃত্তিক বিকাশের যে উদ্যোগ নেয়া হয়েছে, তা অনন্য। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে ভবিষ্যতে এভেরোজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার আশাও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়ালিউল্লাহ। এছাড়া পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোওয়াত রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা উপস্থিত ছিলেন।

সমাবর্তনে কোরআন তিলাওয়াত, আরবি ও ইংরেজি নাশিদ, কোরআন হিফজ সম্পন্নকারী ও ও/এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও সম্মাননা স্মারক দেয়া হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি

আরও