বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস

গ্রুপের প্রতিষ্ঠানে ৪০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

একই গ্রুপের প্রতিষ্ঠান বিএসআরএম ওয়্যারস লিমিটেডে মোট ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড।

একই গ্রুপের প্রতিষ্ঠান বিএসআরএম ওয়্যারস লিমিটেডে মোট ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড। কোম্পানি দুটির পর্ষদ এরই মধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস প্রত্যেকে ২০০ কোটি টাকা করে বিনিয়োগ করবে। এ কৌশলগত বিনিয়োগের লক্ষ্য হলো পোর্টফোলিওতে বৈচিত্র্য আনা এবং উচ্চমানের তারপণ্য (এলআরপিসি, ইলেকট্রোড, এসিএসআর কোর, চেইন-লিংক ফেন্স ইত্যাদি) উৎপাদনের মাধ্যমে বাজারে বিএসআরএমের অবস্থান আরো শক্তিশালী করা। বিনিয়োগের অর্থ ব্যবহার করা হবে একটি বড় ওয়্যার রড পিকিং স্টেশন এবং অত্যাধুনিক ফাস্টেনার ও বোল্ট-নাট উৎপাদনকারী কারখানা স্থাপনের জন্য।

এছাড়া কোম্পানি দুটির পর্ষদ তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর কোম্পানি দুটি আগের বছরের আয়ের দশমিক ২৫ শতাংশ এ কার্যক্রমে ব্যয় করবে। এ অর্থ শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা উন্নয়ন, সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা, বিশেষায়িত হাসপাতালে অনুদান, পরিবেশগত টেকসইতাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে ১৪ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৭৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫০ টাকা ৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে ৯ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪০ টাকা ৪৬ পয়সায়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসআরএম স্টিলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৫২ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ১০ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৯২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ৯৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম স্টিলের ইপিএস হয়েছে ৭ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৭২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৩ টাকা ৩২ পয়সায়।

আরও