এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৮ মার্চ ডিএসইতে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি দর ছিল ২ টাকা ৭০ পয়সা। এর পর থেকেই ফান্ডটির দর ধারাবাহিকভাবে বাড়ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটদর বেড়ে ৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে প্রায় ৬৩ শতাংশ।
সর্বশেষ প্রকাশিত তথ্যানুসারে, ২ এপ্রিল শেষে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বাজারমূল্যে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪০ কোটি ৫৪ লাখ টাকায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ২১২ কোটি ৭৮ লাখ টাকা। বর্তমান বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭ টাকা ৭১, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১১ টাকা ৬৮ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ১৯ পয়সায়।
২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রাথমিক আকার ছিল ১২০ কোটি টাকা। বর্তমানে ফান্ডটির পরিশোধিত মূলধন ১৮২ কোটি ১৬ লাখ ৭০ হাজার ও পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩২ কোটি ৯৭ লাখ টাকা।
ইউনিট সংখ্যা ১৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৯৫৬। এর মধ্যে ২০ দশমিক ৮৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ৪৬ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৬৮ দশমিক ৭১ শতাংশ ইউনিট।