স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪৩৪তম পর্ষদ সভা

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ; পরিচালক অশোক কুমার সাহা, এসএ এমডি হোসেন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, ফেরদৌস আলী খান, একেএম আবদুল আলীম ও অসিত কুমার সাহা এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খানও উপস্থিত ছিলেন।

সভায় আরো অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম এবং কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

আরও