বেপজা ইজেডে ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে ইপিএল অ্যাকসেসরিজ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৮০ লাখ ডলার বিনিয়োগ করে অ্যাকসেসরিজ তৈরির কারখানা স্থাপন করবে ইপিএল (এক্সপোর্ট লিংক) অ্যাকসেসরিজ লিমিটেড।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৮০ লাখ ডলার বিনিয়োগ করে অ্যাকসেসরিজ তৈরির কারখানা স্থাপন করবে ইপিএল (এক্সপোর্ট লিংক) অ্যাকসেসরিজ লিমিটেড। গতকাল এক অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইপিএল অ্যাকসেসরিজের এমডি কাজী মনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, বেপজা ইজেডের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং ইপিএল অ্যাকসেসরিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও