ইউক্রেনের গম রফতানি এপ্রিলেও ঊর্ধ্বমুখী থাকতে পারে। এ সময় মোট রফতানির পরিমাণ হতে পারে ১০ লাখ টন। যদিও এটি এর আগের মাসের ১১ লাখ টনের তুলনায় কম। বুধবার ইউক্রেনিয়ান ফার্ম প্রডিউসার্স ইউনিয়ন ইউএসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমের মধ্যে মার্চে ইউক্রেন সবচেয়ে বেশি গম রফতানি করেছে। ইউরোপের দেশগুলোয় সম্প্রতি চাহিদা কিছুটা নিম্নমুখী থাকলেও ইউক্রেনের শস্যের ক্রেতা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ব্যবসায়ীরা ৮ লাখ ৫০ হাজার টন গম এপ্রিলে সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।