বাটা সুর ১৪৩% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের সংরক্ষিত আয়ের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১৪৩ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের সংরক্ষিত আয়ের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১৪৩ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা কমেছে ৪৭ দশমিক ৭১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বাটা সুর আয় হয়েছে ৭০০ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১২ কোটি ৭৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ কোটি ৩৭ লাখ টাকা। তিন প্রান্তিকে বাটা সুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৮১ পয়সা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বাটা সুর আয় হয়েছে ১৮৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫৪ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট লোকসান হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১২ কোটি ৭৮ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে বাটা সুর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৩৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১৯ টাকা ৪ পয়সায়। অন্তর্বর্তী লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ নভেম্বর।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৪৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ ও ৩৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে বাটা সুর ইপিএস হয়েছে ২১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২০ টাকা ২২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বাটা সুর ইপিএস হয়েছে ২৯ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৭ টাকা ৯৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বাটা সুর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৯ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫২ টাকা ১৬ পয়সায়।

বাটা সুর সর্বশেষ এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ থেকে ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সুর অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। এর ৭০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৫৫, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক শূন্য ৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

আরও