আর্জেন্টিনায় রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা

আর্জেন্টিনার কৃষি সংস্থা বোর্সা দে সেরেয়ালেস এরই মধ্যে ২০২৫-২৬ মৌসুমে গমের বাম্পার ফলনের পূর্বাভাস দিয়েছে।

আর্জেন্টিনার কৃষি সংস্থা বোর্সা দে সেরেয়ালেস এরই মধ্যে ২০২৫-২৬ মৌসুমে গমের বাম্পার ফলনের পূর্বাভাস দিয়েছে। তবে জুন পর্যন্ত চলমান সাময়িক রফতানি কর ছাড়ের সময়সীমা বাড়ানো হলে উৎপাদন আরো ঊর্ধ্বমুখী হতে পারে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ রামিরো কস্তা।

তিনি বলেন, ‘২০২৫-২৬ মৌসুমে আর্জেন্টিনায় মোট ২ কোটি ৫ লাখ টন গম উৎপাদন হতে পারে। তবে রফতানি কর ছাড়ের সময়সীমা বাড়লে তা আরো ঊর্ধ্বমুখী হতে পারে।’

আর্জেন্টিনা বিশ্বের অন্যতম গম রফতানিকারক দেশ। একই সঙ্গে দেশটি সয়াবিন ও ভুট্টারও বড় রফতানিকারক। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, গম উৎপাদন দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ হবে।

এর আগে গত জানুয়ারিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর নেতৃত্বাধীন সরকার গমের রফতানি কর ১২ থেকে কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ করে জুন পর্যন্ত সাময়িক ছাড় দেয়। একইভাবে সয়াবিন ও ভুট্টার ক্ষেত্রেও কর কমানো হয়। এমন সিদ্ধান্তের পেছনে লক্ষ্য ছিল রফতানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জন। তবে মিলেই সরকার জানিয়েছে, জুনের পর এ কর ছাড়ের সময়সীমা নবায়ন করা হবে না।

আরও