সিএসই-৫০ সূচক সমন্বয়

নতুন করে যুক্ত হয়েছে সাত কোম্পানি

এতে নতুন করে সাতটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগের সাতটি কোম্পানিকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্সের নতুন তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে সাতটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগের সাতটি কোম্পানিকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। নতুন তালিকা ১১ অক্টোবর থেকে কার্যকর হবে।

নতুন করে সিএসই-৫০ সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো বিএসআরএম স্টিলস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বিডি পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।

অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

সিএসইর তথ্য অনুযায়ী, সূচকে অন্তর্ভুক্ত ৫০টি কোম্পানির বাজার মূলধন পুঁজিবাজারে নিবন্ধিত সব কোম্পানির মোট বাজার মূলধনের প্রায় ৭৬ দশমিক ৪০ শতাংশ। এছাড়া এসব কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৭২ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে সিএসই-৫০ সূচকে থাকা কোম্পানিগুলো ৩০ জুন পর্যন্ত ছয় মাসের অ্যাভারেজ ডেইলি টার্নওভার সব নিবন্ধিত কোম্পানির মোট অ্যাভারেজ ডেইলি টার্নওভারের প্রায় ৫৩ দশমিক ৭২ শতাংশ।

আরও