জয়পুরহাটে বাণিজ্য উপদেষ্টা

উভয়পক্ষ রাজি হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি প্রকাশ করা হবে

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি রাইট টু ইনফরমেশনের (আরটিআই) আওতায় উভয়পক্ষ রাজি হলেই জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি রাইট টু ইনফরমেশনের (আরটিআই) আওতায় উভয়পক্ষ রাজি হলেই জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জয়পুরহাটের আক্কেলপুরে গতকাল স্থানীয় গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আলুচাষীদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘গত বছর আলুর দাম কেজিপ্রতি ৮০-৯০ টাকা ছিল। ফলে এ বছর আগের তুলনায় প্রচুর আলু উৎপাদন করেছেন চাষীরা।’

তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়তে পারে। এ ক্ষেত্রে রফতানিই একমাত্র উপায়। এজন্য আমরা প্রণোদনা ও সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়া টিসিবির মাধ্যমে বাজার থেকেও আলু কেনা হবে। আলু রফতানির লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এ পদক্ষেপের মাধ্যমে চাষী ও ক্রেতা উভয়ের স্বার্থই সুরক্ষিত রাখা হবে।’

বাজার সিন্ডিকেট প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রতিটি হিমাগারে আলুর বস্তাপ্রতি দাম নির্ধারণ হয়েছে। বাজার ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও মাঠ প্রশাসন একসঙ্গে কাজ করছে। সব হিমাগারই নির্ধারিত দাম মেনে চলছে, এতে সিন্ডিকেট করার তেমন সুযোগ থাকবে না।’

আরও