কমার্স ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভা

ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গত বৃহস্পতিবার ৪৩৯তম সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদের নতুন চেয়ারম্যান এসএম আব্দুল হামিদ।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গত বৃহস্পতিবার ৪৩৯তম সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদের নতুন চেয়ারম্যান এসএম আব্দুল হামিদ। কমার্স ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় অন্য পরিচালকদের মধ্যে ড. মো. রফিকুল ইসলাম, কামরুল হক মারুফ ও শেখ আশ্বাফুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক ও কোম্পানি সচিব মো. ওমর ফারুক ভূঁঞা সভায় অংশ নেন।

আরও