এ সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
আমানতে এ সাফল্য সম্পর্কে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও বলেন, ‘শক্তিশালী সিএএসএ প্রবৃদ্ধি একটি স্থিতিশীল ব্যালান্স শিটের ভিত্তি। এ অর্জন গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের টিমের শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টারই প্রতিফলন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুনসহ রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ-সাব-ব্রাঞ্চের ম্যানেজাররা।