চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী পোরশের বিক্রি কমেছে ৬ শতাংশ। চীন ও ইউরোপে চাহিদায় কমতি এ পতনের প্রধান কারণ বলে জানিয়েছে জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন গ্রুপ। এ সময় বিশ্বব্যাপী মোট ২ লাখ ১২ হাজার ৫০৯টি গাড়ি সরবরাহ করেছে পোরশে। চীনে সরবরাহ ছিল ৩২ হাজার ১৯৫ ইউনিট, যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ কম। রফতানিনির্ভর জার্মান বিলাসবহুল গাড়ির ব্র্যান্ডটি গত মাসে জানিয়েছিল, দুর্বল চাহিদা, চীনা বাজারে তীব্র প্রতিযোগিতা ও মার্কিন শুল্কনীতির কারণে চলতি বছরের বিক্রির পূর্বাভাস নিম্নমুখী সংশোধন করেছে তারা। খবর আনাদোলু