ঈদুল আজহার অফার

‘রিয়া’ মানি ট্রান্সফার থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে ২০০ টাকা ক্যাশব্যাক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের যেকোনো দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘রিয়া’-এর মাধ্যমে পাঠানো রেমিট্যান্স ‘বিকাশ’-এ গ্রহণ করলেই মিলছে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা বাদে ন্যূনতম ২০ হাজার টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করে প্রবাসীর স্বজনরা এ সুবিধা উপভোগ করতে পারছেন। অফার চলাকালীন একবারই এ ক্যাশব্যাক পাওয়া যাবে। বিকাশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরো উদ্বুদ্ধ করতেই রিয়া মানি ট্রান্সফার ও বিকাশ এ যৌথ ক্যাম্পেইনের আয়োজন করেছে, যা ২৫ মে পর্যন্ত চলবে। রিয়া মানি ট্রান্সফার ও এর অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যতবার প্রয়োজন ততবার রেমিট্যান্স পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রবাসীরা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে পারছেন।

রিয়া মানি ট্রান্সফার থেকে বৈধপথে পাঠানো রেমিট্যান্সের ওপর হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল হয়ে মুহূর্তেই নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন স্বজনেরা। পাশাপাশি রিয়া মানি ট্রান্সফার অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠিয়ে দেয়া যাচ্ছে সেরা এক্সচেঞ্জ রেটে।

এদিকে রেমিট্যান্সের টাকা এখন আরো কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনরা। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় আড়াই হাজার এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা।

আরও