গ্লোবাল এসডব্লিউএফ রিপোর্ট অনুযায়ী, সার্বভৌম মালিকানাধীন বিনিয়োগ সম্পদের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ খাতে দেশগুলোর সম্পদের আকার যথাক্রমে ১২ দশমিক ১২ ট্রিলিয়ন, ৩ দশমিক ৩৬ ট্রিলিয়ন ও ২ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলার। সার্বভৌম তহবিল সাধারণত বৈচিত্র্যময় বৈশ্বিক সম্পদে বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবহার হয়। এর মধ্যে রয়েছে শেয়ারবাজার, বন্ড, রিয়েল এস্টেট ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানি। সম্পদের আকার অনুযায়ী শীর্ষ দশে থাকা বৈশ্বিক রাষ্ট্রীয় বিনিয়োগকারীদের মধ্যে পরের সাত দেশ হলো জাপান, নরওয়ে, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া। খবর ও ছবি দ্য ন্যাশনাল