পুঁজিবাজারবান্ধব বাজেট উদ্যোগকে স্বাগত জানাল আইসিবি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘পুঁজিবাজারবান্ধব’ বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইসিবি বলছে, এবারের বাজেটে পুঁজিবাজারবান্ধব উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা প্রত্যাহার; অতিরিক্ত কর সুবিধা প্রদান (আইপিও, ডিরেক্ট লিস্টিং ও আরপিও); ব্যাংকিং প্রণোদনা; লভ্যাংশ ও মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত কর কাঠামোর সংশোধন এবং জিরো-কুপন বন্ডে কর রেয়াতসহ বিভিন্ন পদক্ষেপ। এসব উদ্যোগ গ্রহণ করায় প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব সময়োপযোগী ও পুঁজিবাজারবান্ধব উদ্যোগ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া ভবিষ্যতে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারকরণসহ সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে আইসিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়।

আরও