ভারতীয় রেলে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বের যাত্রায় প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ছে। ২৬ ডিসেম্বর থেকে প্রযোজ্য এ পদক্ষেপ মেইল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসির পাশাপাশি সব ট্রেনের এসি শ্রেণীতেও প্রযোজ্য হবে। তবে উপশহরভিত্তিক পরিষেবা ও মাসিক টিকিটের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। গত এক দশকে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক ও কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এতে বিনিয়োগ ও জনবল বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ভারতীয় রেলে পরিচালন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার কোটি রুপি। খবর দ্য হিন্দু