প্রথম প্রান্তিক

ডেসকোর আয় বেড়েছে ২৬ শতাংশ

২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডেসকোর কর-পরবর্তী মুনাফা হয়েছে ৭৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৮ কোটি টাকা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় ২৬ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৮৫৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ২৭৪ কোটি টাকা। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডেসকোর কর-পরবর্তী মুনাফা হয়েছে ৭৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৮ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে উদ্যোক্তা বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ডেসকোর ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ১৫ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ২৩ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৭২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯২ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ৬২ পয়সায়।

আরও