উইং সিস্টেম জটিলতায় ৭৩৭ ম্যাক্সের উৎপাদন কমিয়েছে বোয়িং

উইং সিস্টেম ইনস্টলেশনে বিলম্বের কারণে ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের উৎপাদন কমিয়েছে বোয়িং।

উইং সিস্টেম ইনস্টলেশনে বিলম্বের কারণে ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের উৎপাদন কমিয়েছে বোয়িং। মাসিক উৎপাদন ৩৮ থেকে কমিয়ে আনা হয়েছে ৩১ ইউনিটে। দি এয়ার কারেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেব্রুয়ারিতে সাময়িকভাবে ৩৮ ইউনিট উৎপাদনের লক্ষ্যে পৌঁছলেও অসম্পূর্ণ উইং অ্যাসেম্বল সমস্যার কারণে পিছিয়ে পড়ে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। মার্চজুড়েও সমস্যা অব্যাহত থাকায় উৎপাদনের প্রাথমিক ধাপগুলোতে ধীরগতি আনা হয়েছে। বোয়িংয়ের প্রধান গ্রাহক রায়ানএয়ারের সিইও মাইকেল ও’লিয়ারি জানান, বোয়িং আশা করছে যে এপ্রিলের শেষ নাগাদ আবারো ৩৮ ইউনিট মাসিক উৎপাদন হার অর্জন করা সম্ভব হবে। সূত্র: রয়টার্স

আরও