মার্চেন্ট ফি কমাতে সমঝোতার পথে ভিসা ও মাস্টারকার্ড

মার্চেন্টদের সঙ্গে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে ভিসা ও মাস্টারকার্ড। এর আওতায় কার্ড ব্যবহারের ফি কমাবে তারা।

মার্চেন্টদের সঙ্গে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে ভিসা ও মাস্টারকার্ড। এর আওতায় কার্ড ব্যবহারের ফি কমাবে তারা। নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড গ্রহণে অস্বীকৃতি জানানোর স্বাধীনতাও পাবেন মার্চেন্টরা। মার্কিন পেমেন্ট সংস্থা দুটি সাধারণত প্রতি লেনদেনে আড়াই শতাংশ পর্যন্ত ফি নেয়, যা কয়েক বছরে গড়ে দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমানো হতে পারে। এছাড়া রিওয়ার্ডস ও নো-রিওয়ার্ডসসহ ক্রেডিট কার্ড পরিষেবাকে কয়েকটি ভাগে ভাগ করা হবে। ২০০৫ সাল থেকে চলমান এক আইনি বিরোধের নিষ্পত্তির অংশ এ সমঝোতা। গত বছর মার্চেন্টদের সঙ্গে ৩০ বিলিয়ন ডলারের এক নিষ্পত্তিতে সম্মত হয়েছিল ভিসা ও মাস্টারকার্ড। খবর ও ছবি রয়টার্স

আরও