গত বছরে সিঙ্গাপুরে ৭০ শতাংশের বেশি জেন-জি ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) পরিষেবা ব্যবহার করেছে। পেমেন্ট প্রসেসিং সংস্থা ওয়ার্ল্ডপের প্রতিবেদন অনুসারে, মিলেনিয়ালদের ক্ষেত্রে এ পরিষেবা ব্যবহারের হার ছিল ৪৭, জেনারেশন এক্সে ২৮ ও বেবি বুমার্সের ক্ষেত্রে মাত্র ১৩ শতাংশ। মূলত বছরে ২১ হাজার ৯৭০ ডলারের নিচে আয় করে এমন শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের লক্ষ্য করে পরিচালিত হয় বিএনপিএল। দেশটির তরুণ ভোক্তাদের অনেকেরই কাছে ক্রেডিট কার্ডের বিকল্প হয়ে উঠেছে এ পরিষেবা। খবর দ্য স্ট্রেইটস টাইমস