এ চুক্তির মূল লক্ষ্য হলো এআইএস সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা নিশ্চিত করা। চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এআইএসের প্রিন্সিপাল হাসিনা আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান, এআইএসের পরিচালক সেলিম মাহমুদ ও এহসানুল কবির সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। —বিজ্ঞপ্তি