‘‌জেড’ ক্যাটাগরিতে জনতা ইন্স্যুরেন্স

বীমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসির ক্যাটাগরি বিদ্যমান ‘‌এ’ থেকে ‘‌জেড’-এ অবনমিত হয়েছে।

বীমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসির ক্যাটাগরি বিদ্যমান ‘‌এ’ থেকে ‘‌জেড’-এ অবনমিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে গতকাল থেকেই কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে সাত কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) জনতা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৪ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে জনতা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে জনতা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সায়।

জনতা ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৫ কোটি ৬৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৬২৮। এর ৩৯ দশমিক ৮৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৬১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫১ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও