মুন্নু এগ্রোর পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানিটির ৭২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানিটির ৭২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে কোম্পানিটির ৩ লাখ ৬৪ হাজার ৯২৭টি শেয়ার রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৪ টাকা ৩ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে।

আরও