উৎপাদন কমায় টানা পাঁচ সপ্তাহ ঊর্ধ্বমুখী পাম অয়েলের দাম

উৎপাদন কমায় মালয়েশিয়ায় গত সপ্তাহেও দাম বেড়েছে পাম অয়েলের। এ নিয়ে টানা পাঁচ সপ্তাহ ধরে পাম অয়েলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

উৎপাদন কমায় মালয়েশিয়ায় গত সপ্তাহেও দাম বেড়েছে পাম অয়েলের। এ নিয়ে টানা পাঁচ সপ্তাহ ধরে পাম অয়েলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত তিন বছরে এমন ধারাবাহিক মূল্যবৃদ্ধি এবারই প্রথম। খবর হেলেনিক শিপিং নিউজ।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ২২ রিঙ্গিত বা দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। প্রতি টন বেচাকেনা হয়েছে ৪ হাজার ৬৪৪ রিঙ্গিতে (১ হাজার ৫৬ দশমিক ১৬ ডলার)। সপ্তাহের শুরু থেকে এখন পর্যন্ত তেল পণ্যটির দাম ১ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।

কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং ফার্ম আইসবার্গ এক্স এসডিএন বিএইচডির মালিক ব্যবসায়ী ডেভিড এনজি বলেন, ‘মালয়েশিয়ায় উৎপাদন ঘাটতির কারণে বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে, যা দেশের সামগ্রিক মজুদের পরিমাণ কমিয়ে দিতে পারে।’

দালিয়ান মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সয়াবিন তেলের দাম দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। যেখানে পাম অয়েলের দাম দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম দশমিক ৪৮ শতাংশ কমেছে।

পাম অয়েলের দাম অন্যান্য ভোজ্যতেলের দামের সঙ্গে ওঠানামা করে, কারণ বিশ্ববাজারে একে অন্যের প্রতিদ্বন্দ্বী।

সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী রাশিয়ার জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুদ কমে আসায় সৃষ্ট চাহিদার কারণে সাপ্তাহিক মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। সাধারণত অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে পাম অয়েল বায়োডিজেল ফিডস্টকের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে ওঠে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ফরিদ আমির বলেন, ‘ইন্দোনেশিয়ার সরকার রমজানের আগে পাম অয়েল রফতানি সীমিত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।’

কার্গো পর্যবেক্ষকরা অনুমান করছেন, ১-২০ ফেব্রুয়ারির মধ্যে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি এক মাস আগের একই সময়ের তুলনায় দশমিক ৩ শতাংশ থেকে ৮ দশমিক ১ শতাংশ কমেছে।

বাণিজ্যিক চারটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ায় পাম অয়েলের মূল্যবৃদ্ধি ও পরিশোধন মুনাফা কমার কারণে মার্চ-জুন পর্যন্ত ৭০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল আমদানির ক্রয়াদেশ বাতিল করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

আরও