রিজেন্ট টেক্সটাইলের দর বেড়েছে ৫৬%

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৫৬ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে কোম্পানিটি দর দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক তথ্য প্রকাশ করেছে রিজেন্ট টেক্সটাইল মিলস। এরপর থেকে কোম্পানিটি কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। ফলে কোম্পানিটির প্রকৃত আর্থিক ও ব্যবসায়িক তথ্য জানতে পারছেন না বিনিয়োগকারীরা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

২০২০-২১ হিসাব বছরে রিজেন্ট টেক্সটাইলের আয় হয়েছিল ১১০ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৮৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২০ কোটি ৮০ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল প্রায় ৪ কোটি টাকা।

২০২০-২১ হিসাব বছরে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫২ পয়সায়।

২০১৯-২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ যার ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ।

আলোচ্য হিসাব বছরে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯৭ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৬ পয়সায়।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪০ কোটি ৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ১২ হাজার ১৩৭। এর ৫৪ দশমিক ৫৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৬১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ৮৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও