ভারতে বেড়েছে চালের দাম

বিশ্ববাজারে চাহিদা কম থাকলেও ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার শক্তিশালী হওয়ায় গত সপ্তাহে দেশটির চালের দাম প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বিশ্ববাজারে চাহিদা কম থাকলেও ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার শক্তিশালী হওয়ায় গত সপ্তাহে দেশটির চালের দাম প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এদিকে থাইল্যান্ডে চালের দাম স্থির রয়েছে এবং বাংলাদেশ সুগন্ধি চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ভারতের ৫ শতাংশ খুদযুক্ত আধা সেদ্ধ চাল গত সপ্তাহে টনপ্রতি ৩৯০-৩৯৭ ডলারে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের ৩৮৯-৩৯৬ ডলার থেকে কিছুটা বেশি। ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম টনপ্রতি দাঁড়িয়েছে ৩৮৩-৩৯০ ডলার।

মুম্বাইয়ের এক ব্যবসায়ী বলেন, ‘চাহিদা কম থাকলেও রুপি শক্তিশালী হওয়ায় রফতানিকারকরা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।’ বুধবার রুপি চলতি বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছলে রফতানিকারকদের লাভের পরিমাণ কমে যায় এবং তারা দাম সমন্বয় করেন।

থাইল্যান্ডে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৪১০ ডলারের কাছাকাছি থাকায় তেমন পরিবর্তন হয়নি। চাহিদা কম ও পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম স্থিতিশীল রয়েছে। আফ্রিকা, ইরাক ও ফিলিপাইন থেকে সীমিত কিছু ক্রয়াদেশ এসেছে।

অন্যদিকে বাংলাদেশ সরকার সুগন্ধি চাল রফতানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যেখানে ২৫ হাজার টন পর্যন্ত চাল বেসরকারি খাতে রফতানির অনুমতি দেয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ২০২২ সালের জুনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হয়েও বাংলাদেশে অভ্যন্তরীণ দামে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে, যা ব্যবসায়ীদের মতে, গত এক বছরে ১০-২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

আরও