৭৩০ কোটি ডলারে স্থূলতা প্রতিরোধী ওষুধ প্রস্তুতকারী কোম্পানি কিনছে ফাইজার

স্থূলতা প্রতিরোধী ওষুধ প্রস্তুতে অগ্রগামী কোম্পানি মেটসেরা অধিগ্রহণ করতে যাচ্ছে ফাইজার।

স্থূলতা প্রতিরোধী ওষুধ প্রস্তুতে অগ্রগামী কোম্পানি মেটসেরা অধিগ্রহণ করতে যাচ্ছে ফাইজার। এ চুক্তির মূল্য ৭৩০ কোটি ডলার, এতে ভবিষ্যতের নির্দিষ্ট ফিও অন্তর্ভুক্ত থাকবে। মেটসেরা অধিগ্রহণের মাধ্যমে লাভজনক স্থূলতা প্রতিরোধী চিকিৎসায় বাজারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে চাইছে প্রতিষ্ঠানটি। এ ধরনের চিকিৎসার বৈশ্বিক বাজার আগামী দশকের শুরুতে ১৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী এ বাজারে শীর্ষস্থান দখলে লড়াই করছে নোভো নরডিস্ক ও ইলি লিলির মতো কোম্পানিগুলো। খবর এফটি

আরও