এতে নতুন করে চারটি কোম্পানি সিএসই-৩০ সূচকে যুক্ত হয়েছে এবং চারটি কোম্পানি বাদ পড়েছে। এটি ৩০ জুলাই থেকে কার্যকর হবে।
গতকাল সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। অন্যদিকে বাদ পড়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।
সূচক সমন্বয়ের পর সিএসই-৩০ সূচকে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইটি কনসালট্যান্টস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, যমুনা অয়েল পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পদ্মা অয়েল পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ডস মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৪৪ দশমিক ৬৯ শতাংশ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।