অক্টোবর-ডিসেম্বর

শক্তিশালী রফতানির প্রভাবে ২.৮ শতাংশ প্রবৃদ্ধি জাপানে

গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জাপানের অর্থনীতি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা প্রত্যাশার তুলনায় বেশি।

গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জাপানের অর্থনীতি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা প্রত্যাশার তুলনায় বেশি। অর্থনীতির এ সম্প্রসারণে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে স্থিতিশীল রফতানি ও মাঝারি ভোক্তাব্যয়। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

গতকাল জাপানের মন্ত্রিসভা কার্যালয় চতুর্থ প্রান্তিকের প্রবৃদ্ধির প্রাথমিক তথ্য প্রকাশ করে। যেখানে দেখা যাচ্ছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি তৃতীয় প্রান্তিকের তুলনায় অক্টোবর-ডিসেম্বরে দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

গত বছর জাপানে ঋতুভিত্তিক সমন্বিত হিসেবে জিডিপি দশমিক ১ শতাংশ বেড়েছে, যা টানা চার বছর সম্প্রসারণের ইঙ্গিত দেয়।

প্রতিবেদন অনুসারে, গত বছরের চতুর্থ প্রান্তিকে জাপানে ব্যক্তিগত ভোগ ব্যয় ২০২৩ সালের একই সময়ের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে এটি গতি হারাচ্ছে। অন্যদিকে রফতানি ৪ দশমিক ৩ এবং মূলধনী বিনিয়োগ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

এ ইতিবাচক তথ্য প্রকাশের পর জাপানের বেঞ্চমার্ক সূচক নিক্কেই ২২৫ এবং অন্যান্য এশীয় বাজার সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

কিছু বিশ্লেষক মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের প্রত্যাশা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি দেশের তুলনায় জাপান দীর্ঘদিন ধরে মূল্য সংকোচনের সমস্যায় ভুগছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। তবে সাম্প্রতিক মজুরি বৃদ্ধির ফলে মূল্য সংকোচন নিয়ন্ত্রণে রয়েছে।

আরও