বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন করে কার্যক্রম সম্প্রসারণ করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ওটিস এলিভেটর ও সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ শুরু করেছে। এর মাধ্যমে দুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলিভেটর ব্র্যান্ডের পণ্য ও সেবা বাংলাদেশে দেয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে রিম গ্রুপের পক্ষে গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত খান আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড জানিয়েছে, বাংলাদেশের ৬৪ জেলায় সেবা দেয়ার সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। দ্রুত এলিভেটর সরবরাহ, পেশাদার স্থাপন ও চালু করা, নিয়মিত এলিভেটরের স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্য রয়েছে তাদের।
প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হলো বাংলাদেশে প্রথমবারের মতো ওটিস জেন-৩ সিরিজ নিয়ে আসা। এর মাধ্যমে উন্নত আন্তর্জাতিক এলিভেটর প্রযুক্তি বাংলাদেশে পৌঁছে দেয়ার অঙ্গীকার আরো জোরালো হয়েছে।
রিমের অন্যতম শক্তি হলো দক্ষ ও অভিজ্ঞ কারিগরি দল। প্রতিটি এলিভেটর স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা, কর্মদক্ষতা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এ দল কাজ করছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলিভেটর ব্র্যান্ড, কারিগরি দক্ষতা এবং সারাদেশে বিক্রয়োত্তর সেবার সমন্বয়ের মাধ্যমে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড বাংলাদেশের এলিভেটর শিল্পে একটি বিশ্বস্ত, আধুনিক ও গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।— সংবাদ বিজ্ঞপ্তি