গত ডিসেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে ৭০ দশমিক ৩ বিলিয়ন বা ৭ হাজার ৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। গত সপ্তাহান্তে মার্কিন বাণিজ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মূলত আমদানির তুলনায় রফতানির হ্রাস এ ঘাটতি বাড়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২ দশমিক ৬ শতাংশ। এর আগে নভেম্বরে সংশোধিত ঘাটতির পরিমাণ ছিল ৫৩ বিলিয়ন ডলার। খবর ও ছবি আনাদোলু