দরপতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬৯ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮০ টাকা। এতে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ মার্চ ২০২৬ শেষে সানলাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫৬ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ৪ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। লোকসানের কারণে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করা হয়নি।

সানলাইফ ইন্স্যুরেন্সের সর্বশেষ সিপিএ (দাবি পরিশোধের সক্ষমতা) রেটিং দীর্ঘমেয়াদে ‘বিবিবি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৩’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির কোনো রিজার্ভ নেই। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০। এর ৩৫ দশমিক ৬৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৮৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।

আরও