২০২৪-২৫ মৌসুম

ব্রাজিলে সয়াবিন উৎপাদন নিয়ে বিপরীতমুখী পূর্বাভাস

বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল।

বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। চলতি ২০২৪-২৫ মৌসুমে দেশটি মাঠ থেকে রেকর্ড ফসল সংগ্রহ করতে পারে। তবে ব্রাজিলের কৃষি-বাণিজ্য পরামর্শদাতা সংস্থাগুলো একই সময় পণ্যটির মোট উৎপাদন নিয়ে বিপরীতমুখী পূর্বাভাস দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

কৃষিবিষয়ক পরামর্শক সংস্থা সাফরাস অ্যান্ড মার্কেডো জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে সয়াবিন উৎপাদন আগের তুলনায় বাড়তে পারে।

তবে প্যাট্রিয়া এগ্রোনেগোসিওস তাদের পূর্বাভাস কমিয়ে এনেছে। সংস্থাটি জানিয়েছে, উৎপাদনকারী অঞ্চলের কেন্দ্র হিসেবে পরিচিত কিছু অঙ্গরাজ্যে প্রতিকূল আবহাওয়ার কারণে মোট সয়াবিন উৎপাদন হতে পারে ১৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টন। ডিসেম্বরে ২০২৪-২৫ মৌসুমের জন্য ডিসেম্বরে দেয়া পূর্বাভাসে ১৭ কোটি ৪ লাখ ১০ হাজার টন সয়াবিন উৎপাদনের কথা বলা হয়েছিল।

পরামর্শক প্রতিষ্ঠানটির প্রধান মাতেউস পেরেইরা বলেন, ‘পূর্বাভাস কমানোর কারণ হলো মাতো গ্রোসো ডো সুল, পারানা ও রিও গ্র্যান্ডে ডো সুলের মতো কিছু বড় উৎপাদনকারী অঞ্চলে “‍ফসলের গুণগত মান” হ্রাস পাওয়া।’

চলতি সপ্তাহের শুরুতে আবহাওয়াবিদরা সতর্ক করেছিলেন, দক্ষিণ ব্রাজিলে শুষ্ক আবহাওয়া সয়াবিন গাছের বিকাশ সীমিত করছে। একই সময় অতিরিক্ত বৃষ্টিপাত কিছু কেন্দ্রীয় অঞ্চলে ফসল সংগ্রহ করার কাজ ব্যাহত করতে পারে।

সাফরাস অ্যান্ড মার্কেডো একই অঙ্গরাজ্যে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কথা স্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, শীর্ষ শস্য উৎপাদনকারী মাতো গ্রোসোয় অত্যন্ত অনুকূল পরিস্থিতিতে"এসব ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

আরও