শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে গত বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. তৌহীদুর রহমান।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, নির্বাহী কমিটির এ সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে পর্ষদ পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ ইউনুছ ও আবদুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল-মামুন ও কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় অংশ নেন।