দুই কোম্পানির এজিএম আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। এজিএমে কোম্পানি দুটির সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করবেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে গ্লোবাল ইসলামী ব্যাংকের এজিএম আজ বেলা ১১টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১ টাকা ৭৭ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৬ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। যদিও পরে আর্থিক প্রতিবেদন সংশোধনের পর লোকসান হওয়ার কারণে ব্যাংকটি আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এজিএম আজ দুপুর ১২টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির পর্ষদ। তবে প্রতিষ্ঠানটির ঘোষিত নগদ লভ্যাংশে অনুমোদন না দিয়ে এর পরিবর্তে স্টক লভ্যাংশ দেয়ার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পর্ষদ নগদ লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তন করে ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ন্যাশনাল হাউজিংয়ের ইপিএস হয়েছে ৩ পয়সা।

আরও