ব্রিটেনের অর্থনীতিতে অন্তর্ভুক্ত হবে তরঙ্গ ও বায়ুশক্তি সম্পর্কিত তথ্য। জাতিসংঘ অনুমোদিত পরিবর্তিত নিয়ম অনুযায়ী, এখন থেকে দেশটির অর্থনীতির আকার পরিমাপের সময় তরঙ্গ ও বায়ুশক্তিকে যোগ করা হবে। ২০৩০ সালে কার্যকর হতে যাওয়া এ নীতির ফলে ব্রিটেনের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংশ্লিষ্ট খাত থেকে আয় ও ব্যয় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত হবে। বায়ু ও তরঙ্গের অর্থনৈতিক মূল্য একটি দেশের টারবাইন থেকে উৎপাদিত সব শক্তির দাম থেকে অনুমান করা যেতে পারে। এ পদক্ষেপে ব্রিটেনের অর্থনীতির আকার ২-৩ শতাংশ বাড়বে আর প্রতিরক্ষা খাতে যোগ হবে ২০০ কোটি ইউরো। খবর ও ছবি বিবিসি