ব্র্যাক ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এ ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার ডিজিটাল লেনদেন

কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এ ২০২৫ সালে ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার ডিজিটাল লেনদেন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। প্রায় ৮০ লাখ ট্রানজ্যাকশনের মাধ্যমে এ সাফল্য অর্জি থ হয়েছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে লেনদেনের মোট পরিমাণে বছরে ৪৩ শতাংশ ও লেনদেনের সংখ্যায় ৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে ‘কর্পনেট’-এ প্রায় ২ হাজার ৫০০ প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই নতুন করে ৯০০টির বেশি কর্পোরেট ক্লায়েন্ট প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছে।

সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযোগী করে তৈরি ‘কর্পনেট’-এ পেমেন্ট, কালেকশন, রিপোর্টিং ও সার্ভিস রিকোয়েস্টসহ বিভিন্ন ব্যাংকিং সেবা অনলাইনে সম্পন্ন করা যায়। ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে অনুমোদন ও প্রসেসিং সুবিধা থাকায় এটি কর্পোরেট কার্যক্রমে গতি এনেছে। হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটি ও এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ইআরপি সিস্টেমের সঙ্গে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় মাল্টি-লেভেল সিগনেটরি, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ও তাৎক্ষণিক ট্রানজ্যাকশন অ্যালার্ট অন্তর্ভুক্ত রয়েছে। অটোমেটেড পেরোল, বাল্ক পেমেন্ট, সরকারি বিল পরিশোধ ও ডিজিটাল পেমেন্ট ইন্সট্রুমেন্টসহ বিভিন্ন সুবিধা প্ল্যাটফর্মটিকে পূর্ণাঙ্গ ট্রেজারি সল্যুশনে রূপ দিয়েছে। ২০২৫ সালে মোট লেনদেনের প্রতি ১০০টির মধ্যে ৮৫টিই ডিজিটালি সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘কর্পনেট’ ম্যানুয়াল কাজ ও কাগজের ব্যবহার কমিয়ে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়িয়েছে, ফলে গ্রাহকের সময় ও ব্যয় সাশ্রয় হচ্ছে।

বিজ্ঞপ্তি

আরও